মৌসুমী হামিদমৌসুমী হামিদ‘কোনো তারকা শুটিং স্পটে আসতে দেরি করলে যে শক্ত কিছু বলবে, তেমন গাট্‌স কোনো নির্মাতার নাই।’ এখনকার শুটিংয়ের অবস্থা নিয়ে এভাবেই বললেন অভিনেত্রী মৌসুমী হামিদ। কয়েক দিন আগে এক শুটিং স্পটের ঘটনা বলতে গিয়ে তিনি বলেন, ‘সকালে নির্দিষ্ট কল টাইমে স্পটে গিয়ে দেখি, আরেক অভিনেত্রী আসেননি। তিনি চাকরি করেন। দুপুর পর্যন্ত ডিউটি করে তারপর আসবেন। অবশেষে তিনি এলেন তিনটায়। পরিচালক কিছুই বলতে পারলেন না। তিনি আসার পরই শুরু হলো শুটিং। পরিচালককে বললাম, তাহলে সবার জন্য কলটাইম তিনটায় রাখতেন। তাঁর দেরি করে আসার জন্য আমাদের কেন মধ্যরাত পর্যন্ত শুটিং করতে হবে। আমাদের ইন্ডাস্ট্রির বেশির ভাগ ডিরেক্টরের গাট্‌স নাই যে, দেরি করে আসার জন্য কোনো আর্টিস্টকে ঘাড় ধরে বের করে দেবে। তারা গা বাঁচিয়ে কাজ করে।’
মৌসুমী হামিদমৌসুমী হামিদএর কারণ কী? এমন প্রশ্নের জবাবে মৌসুমী বলেন, ‘আমাদের দেশের তারকাদের সঙ্গে চ্যানেলের অনেকের গভীর সম্পর্ক। তাঁরাই ডিরেক্টরদের বলে দেন, কোন অভিনয়শিল্পীকে নিতে হবে। এ কারণে পরিচালকেরা সেই অভিনয়শিল্পীকে কিছুই বলতে পারেন না। বললে দেখা যায়, ডিরেক্টরই বাদ হয়ে যায়।’ তাঁর ধারণা, এসব কারণে ভালো কাজের পরিমাণ কমে গেছে। তিনি মনে করেন, একটা-দুটো ভালো কাজ করলে সবাই অভিনন্দন জানায় বটে। কিন্তু তাতে কোনো লাভ হয় না। আক্ষেপ নিয়ে এই অভিনেত্রী বলেন, ‘দিন শেষে মিডিয়াতে ভালো কাজ ও পরিশ্রমের কোনো দাম নাই।’ 
পুবাইলে একটি নাটকের শুটিংয়ে ব্যস্ত মৌসুমী হামিদ। সুমন আনোয়ার পরিচালিত নতুন সিনেমা ‘কয়লা’র প্রস্তুতি নিচ্ছেন। ছবিটির নির্বাহী প্রযোজক হতে যাচ্ছেন তিনি।

0 কমেন্ট:

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top