টাঙ্গাইলের ঘাটাইলে করোনায় আক্রান্তের তথ্য গোপন করে পালিয়ে থাকা ব্যক্তিকে হেফাজতে নিয়েছে পুলিশ। এসময় ওই এলাকার ১২০ পরিবার লকডাউন ঘোষণা করেছে কর্তৃপক্ষ ।

শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে তাকে উপজেলার সংগ্রামপুরের ঘোনারদেউলি থেকে হেফাজতে নেয় পুলিশ। পরে স্বাস্থ্য বিভাগের মাধ্যমে ঢাকায় কুয়েত মৈত্রী হসপিটালে স্থানান্তরের ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার অঞ্জন কুমার সরকার।
এ বিষয়ে তিনি বলেন, ২৪ বছরের ওই যুবক আগে থেকেই কিডনি রোগে আক্রান্ত। এজন্য চলতি মাসের ৪ তারিখ থেকে ৭ তারিখ পর্যন্ত সে ঢাকার শেরেবাংলা নগর হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসাধীন ছিলো। চিকিৎসাধীন থাকা অবস্থায় ওই হাসপাতালের চিকিৎসকগণ তার মাঝে করোনার উপসর্গ দেখতে পেলে নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে প্রেরণ করে। একই সাথে তাকে কুর্মিটোলা হাসপাতালে রেফার্ড করে। কিন্তু এই যুবক সেখানে ভর্তি না হয়ে গ্রামের বাড়ীতে চলে আসে এবং তিনদিন আগে সে জানতে পারে তার করোনা পজেটিভ। তারপর থেকে যোগাযোগের ফোন নাম্বারটি বন্ধ করে দেয় সে।

এরপর আজ আইইডিসার থেকে এই বিষয়ে ম্যাসেজ দেয়া হয়। দীর্ঘ প্রচেষ্টার পর প্রযুক্তির সহায়তায় তাকে হেফাজতে নেয়া হয় এবং রাতেই বিশেষায়িত ব্যবস্থায় ঢাকায় প্রেরণের ব্যবস্থা করা হয়।

0 কমেন্ট:

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top