টাঙ্গাইলের সখীপুরে
মাধ্যমিক পর্যায়ের ৬৭টি শিক্ষা প্রতিষ্ঠানে স্কুল
ক্যাবিনেট নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।
এদের মধ্যে ৪২টি মাধ্যমিক বিদ্যালয়, ২১টি মাদ্রাসা ও
৪টি কারিগরি স্কুল রয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টা
থেকে বেলা ২টা পর্যন্ত বিরতিহীনভাবে প্রতিটি
ওইসব শিক্ষা প্রতিষ্ঠানে এ ভোটগ্রহণ চলে।
সরেজমিন উপজেলার নলুয়া বাছেত খান উ”চ
বিদ্যালয়ে গিয়ে ভোটারদের সরব উপস্থিতি লক্ষ্য
করা যায়। শিক্ষার্থীরাই নির্বাচন পরিচালনা করে
সুশৃঙ্খল ও সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে উৎসাহ
উদ্দীপনার মধ্য দিয়ে ভোটপ্রদান ও গ্রহণ
কার্যক্রমে সহযোগিতা করতে দেখা গেছে।
দেশের জাতীয় নির্বাচনের মতো স্কুল
ক্যাবিনেট নির্বাচনে শিক্ষার্থী ভোটারদের
উপস্থিতি ও ভোট দেওয়া পদ্ধতি ছিল লক্ষ্যণীয়।
প্রধান শিক্ষক তোফাজ্জল হোসেন বিএসসি
বলেন, ওইসব নির্বাচিত প্রতিনিধিরা আগামী এক
বছরে বিদ্যালয়ের পরিবেশ সংরক্ষণ, পুস্তক এবং
শিখন সামগ্রী, স্বাস্থ্য, ক্রিড়া ও সংস্কৃতি এবং সহপাঠ
কার্যক্রম, পানি সম্পদ, বৃক্ষ রোপন ও বাগান তৈরি,
দিবস ও অনুষ্ঠান উদযাপনসহ বিভিন্ন কার্যক্রমে দায়িত্ব
পালন করবে। এ ব্যাপারে ওই স্কুলের
প্রধান নির্বাচন কমিশনার দশম শ্রেণীর ছাত্র
মো.আহাম্মদ হোসেন জানায়, ভোটাররা সুশৃঙ্খল
ও উৎসবমুখর পরিবেশে তাদের ভোটাধিকার
প্রয়োগ করছে। ভিপি প্রার্থী দশম
শ্রেণীর ছাত্রী শারমিন শিখা জানায়, স্কুল ক্যাবিনেট
নির্বাচনে ভোট দেওয়ার সুষ্ঠু পদ্ধতি আগামী
নেতৃত্ব বিকাশে সহায়ক হবে। ৬ষ্ঠ শ্রেণির
ভোটার সামিয়া আক্তার শিফা জানায়, আমার পছন্দের
প্রার্থীকে বিনা প্ররোচনায় ভোট দিতে
পেরে আমি খুব খুশি। উপজেলা মাধ্যমিক শিক্ষা
কর্মকর্তা মফিজুল ইসলাম বলেন, উপজেলার ৬৭টি
শিক্ষা প্রতিষ্ঠানে সুষ্ঠু ও উৎসাহ উদ্দীপনার মধ্য
দিয়ে নির্বাচন সম্পন্ন হয়েছে। উৎসবমুখর
পরিবেশে শিক্ষার্থী ভোটার তাদের ভোটাধিকার
প্রয়োগ করেছে।

0 কমেন্ট:
একটি মন্তব্য পোস্ট করুন