বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার
সঙ্গে সাক্ষাৎ করবে নরওয়ে ও ইংল্যান্ডের
সংসদীয় প্রতিনিধিদল। আজ সোমবার পৃথক
সময়ে দুটি প্রতিনিধিদলের সদস্যরা সাবেক
প্রধানমন্ত্রীর সঙ্গে তার গুলশান কার্যালয়ে
সাক্ষাৎ করবেন।
বিকাল সাড়ে ৫টায় নরওয়ের সংসদীয়
প্রতিনিধিদল খালেদা জিয়ার সঙ্গে
সাক্ষাৎ করবে। এ সময় উপস্থিত থাকবেন
ঢাকায় নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত সিডসেল
ব্লেকেন।
এ ছাড়া রাত সাড়ে ৯টায় ব্রিটিশ
পার্লামেন্টের প্রতিনিধিদল সাবেক
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবে। এ সময়
উপস্থিত থাকবেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ
হাইকমিশনার অ্যালিসন ব্লেক।
ইত্তেফাক/কাউছার
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 কমেন্ট:
একটি মন্তব্য পোস্ট করুন