চিরকুট ব্যান্ডের সদস্যরাচিরকুট ব্যান্ডের সদস্যরাদেশের দর্শক-শ্রোতারা প্রতিনিয়ত মুগ্ধ হয়েছেন চিরকুটের গানে। দেশের বাইরে যেখানেই গেছেন, বরাবরই আনন্দে মাতিয়ে এসেছেন। গান শোনাতে এবার মালয়েশিয়া যাচ্ছে জনপ্রিয় দলটি। দেশটির নানা প্রান্তে ছড়িয়ে থাকা বাংলাদেশিদের সঙ্গে দেখা হবে বলে আনন্দিত চিরকুট।
দেশের নানা প্রান্তের মঞ্চে পরিবেশনা নিয়ে এখন ব্যস্ত সময় পার করছে গানের দল চিরকুট। আছে বিভিন্ন রাষ্ট্রীয় অনুষ্ঠান। চিরকুট ব্যান্ডের অন্যতম সদস্য শারমীন সুলতানা সুমী প্রথম আলোকে বলেন, ‘আয়োজকদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি, মালয়েশিয়াতে বাঙালিদের সবচেয়ে বড় অনুষ্ঠান এটি। এই ধরনের অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়ে আমরা খুবই আনন্দিত।’
এর আগে যুক্তরাষ্ট্র, নরওয়ে, শ্রীলঙ্কা ও ভারতের বিভিন্ন অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়ে গান শোনাতে গেছে চিরকুট। মালয়েশিয়ার বাংলাদেশ অ্যাসোসিয়েশন-এর আমন্ত্রণে ২৮ এপ্রিল বাংলাদেশ ছাড়বে দলটি।

0 কমেন্ট:

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top