তুষার কাপুরের সঙ্গে হায়দ্রাবাদে ছিল লক্ষ। সেখানে চলছে ‘গোলমাল অ্যাগেইন’ ছবির শুটিং চলছে। কিন্তু জিতেন্দ্রর আবেগের কাছে শেষ পর্যন্ত হার মানতে হয়েছে তুষারকে। বাবার জন্মদিনে নিজে হাজির হতে না পারলেও, ছেলে লক্ষকে দাদুর কাছে রেখে এসেছেন তিনি। জয়পুরে জিতেন্দ্রর জন্মদিনের বিশাল পার্টির আয়োজন করেছেন তাঁর স্ত্রী শোভা কাপুর। জিতেন্দ্রর ইচ্ছে ছিল এ পার্টি হবে মুম্বাইয়ে। কিন্তু স্ত্রী শোভা ও মেয়ে একতা কাপুর একটু অন্যভাবে পালন করতে চাইছেন বর্ষীয়ান এ শিল্পীর জন্মদিন। যুক্তরাষ্ট্র ও ডেনমার্ক থেকে এসে জন্মদিনের পার্টিতে যোগ দেবেন জিতেন্দ্রর ছোটবেলার চার বন্ধু।
এবারের জন্মদিনে জিতেন্দ্রর কাছে সবচেয়ে বড় উপহার তাঁর নয় মাস বয়সী নাতির উপস্থিতি। সারোগেসি পদ্ধতিতে গত বছরের জুন মাসে বাবা হয়েছেন জিতেন্দ্রর ছেলে বলিউড অভিনেতা তুষার কাপুর। একই উপায়ে সম্প্রতি যমজ সন্তানের বাবা হয়েছেন চলচ্চিত্র নির্মাতা করণ জোহর। ইন্ডিয়ান এক্সপ্রেস।
0 কমেন্ট:
একটি মন্তব্য পোস্ট করুন