সোনিয়া হোসেইন। শোবিজে বিভিন্ন কাজ নিয়ে ব্যস্ত তিনি। অভিনয়, মডেলিং, উপস্থাপনা সবকিছু নিয়েই তার প্রতিনিয়ত ব্যস্ততা। তবে ইদানিং উপস্থাপনা নিয়েই ব্যস্ততা চলছে বেশি। এরইমধ্যে বড়পর্দাতেও দেখা গেছে সোনিয়াকে। প্রথম ছবি ‘ইউটার্ন’।
এরপর মাঝে কিছুদিন বিরতির দিয়ে এখন দ্বিতীয় চলচ্চিত্রের প্রস্তুতি নিচ্ছেন তিনি। এরইমধ্যে নতুন ছবির বিষয়ে কথা হয়েছে তার। তবে সোনিয়া এখনই চূড়ান্ত কিছু বলতে পারছেন না।
ছবির শুটিং কবে এ প্রসঙ্গে সোনিয়া বলেন, ‘ছবির শুটিং নিয়ে এখনই কিছু বলতে পারছি না। কবে নাগাদ শুটিং শুরু হবে সেটি জানলে তারপর সবাইকে বলবো।’
উপস্থাপনার ছাড়াও সোনিয়ার এখনকার ব্যস্ততা চলছে ধারাবাহিক নাটক ও খণ্ডনাটক নিয়ে। ঈদ উপলক্ষে সোনিয়া আগামী সপ্তাহে নতুন একটি খণ্ডনাটকের কাজ করবেন। এছাড়া আরো বেশ কয়েকটি ঈদের নাটকে কাজ করার কথাবার্তা চলছে তার।
0 কমেন্ট:
একটি মন্তব্য পোস্ট করুন