সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ এক বাংলাদেশী
এক লাখ রিঙ্গিত ক্ষতিপূরণ দেয়ার নির্দেশ
দিয়েছেন মালয়েশিয়ান আদালত।
সোমবার মালয়েশিয়ার ইপু পেরাকের সেশন
কোর্টের বিচারক পোয়ান সুনিতা কাউর
ক্ষতিপূরণ প্রদানের নির্দেশনা দেন।
আদালত সূত্রে জানা যায়, ২০১৫ সালের ১৩
অক্টোবর বাতু গাজা পেরাকে ফিরোজুর
রহমান ও দিদার হোসেন নামের দুইজন
বাংলাদেশী মোটরসাইকেলে ট্রাফিক
পয়েন্ট পার হওয়ার সময় একটি লরির নিচে
চাপা পড়েন। এতে দিদার হোসেনের পা
ভেঙ্গে যায়।
পরে ট্রাফিক পুলিশ বাদী হয়ে মামলা
দায়ের করে। মামলা নং: এএ-এ ৫৩
কেজি-৪৪৬-১১/২০১৬। দীর্ঘ আইনি লড়াইয়ের
পর আদালত ক্ষতিগ্রস্ত ব্যক্তির পক্ষে এ
রায় দেন। আসামি পক্ষের আইনজীবি
ছিলেন মি: বালদীপশিং।
কুয়ালালামপুরস্থ বাংলাদেশ হাইকমিশন এ
প্রবাসী কর্মী দিদার হোসেনকে আইনি
সহায়তা প্রদান করে।
Next
নবীনতর পোস্ট
Previous
This is the last post.

0 কমেন্ট:

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top